
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময়
গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপক্ষে, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় বরিশাল উত্তর জেলা যুবদল, গৌরনদী উপজেলা যুবদল ও গৌরনদী পৌর যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থানীয় পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা ও আগৈলঝাড়া যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম সেঁন্টু খান, সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফুয়াদ হোসেন এ্যানি, সদস্য সচিব
মোঃ মনিরুজ্জামান মাষ্টার। সদস্যসচিব মোঃ গোলাম মাহতাব,যুবদল নেতা মোঃ উজ্জাল সরদারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।