
মোঃ মাসুদ নিজস্ব প্রতিবেদক ঢাকা :
বারোশ’ পণ্যের প্রতিযোগিতাকে পেছনে ফেলে ‘বর্ষসেরা পণ্য’ হিসেবে স্বীকৃতি পেয়েছে রিমার্ক এইচবি লিমিটেডের লিলি হুইপড শিয়া বডিওয়াশ। বিক্রয় সাফল্য, বাজার পরিস্থিতি ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়।
বর্ষসেরা পণ্যের দৌড়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশের পাশাপাশি ছিল লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সসহ বিভিন্ন পণ্য।
অনুষ্ঠানে লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল, লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
রিমার্ক এইচবি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক সূচকের ওপর ভিত্তি করে নয়; বরং বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ক্লিনজিংয়ের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে।
লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, শুধু বিক্রয়ের পরিমাণ নয়, ভোক্তাদের অভিজ্ঞতা, পুনরায় কেনার প্রবণতা এবং বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। লিলিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ের কথাও জানান তিনি।
অন্যদিকে, স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন লিলি হুইপড শিয়া বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল। তিনি বলেন, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ব্যবহার, সুগন্ধ ও ত্বকের অনুভূতি নিয়ে অনেক ভোক্তার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলেও জানান তিনি।
রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, একটি পণ্যের সফলতার অন্যতম প্রধান বিষয় হলো ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া ও ভোক্তাদের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে রিমার্ক। ভবিষ্যতেও ভোক্তাদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে নতুন পণ্য ও সেবা নিয়ে কাজ করার কথা জানান তারা।