1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটে গোপনে সভা করেছেন পলাতক সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বার্থী ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে শওকত হোসেন দুলাল ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা সেলুনের ক্যাশ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ লোকজন একটি বসতঘর ও একটি গোয়ালঘরে অগ্নিসংযোগ করেন। এতে ঘর দুটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শাহজিরা গ্রামের আজিজ মীরা (৬৫)-এর গোয়ালঘরে চোরাই গরু রয়েছে—এমন অভিযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে যান। এ সময় তাঁরা আজিজ মীরা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। পরিস্থিতির অবনতি হলে আজিজ মীরার পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি শাহজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। এতে খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শাহজিরা গ্রামের মৃত ওসমান খানের ছেলে নাসির খান জানান, তাঁর একটি গরু গত ১০ দিন ধরে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে আজিজ মীরার বাড়িতে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে তিনি সেখানে যান। পরে আজিজ মীরার গোয়ালঘরের পাশে গোবরের স্তূপে গরুর রশি ও চামড়ার অংশ দেখতে পান। তাঁর দাবি, তাঁর গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।
একই গ্রামের মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানান, এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় বুধবার রাত ৩টা পর্যন্ত তিনি নিজের গোয়ালঘর পাহারা দেন। এরপর ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখতে পেয়ে সেই সূত্র ধরে আজিজ মীরার বাড়ির দিকে যান। সেখানে গোয়ালঘর থেকে গরুর শব্দ শুনে নিজের গরু শনাক্ত করেন বলে দাবি করেন তিনি।
এদিকে পুলিশ তিনজনকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে একদল ব্যক্তি আজিজ মীরার বসতঘর ও গোয়ালঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ পুনরায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় সূত্রের দাবি, অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
গরু চুরির অভিযোগে স্থানীয়রা আজিজ মীরা, তাঁর শ্যালকের ছেলে গৌরনদীর গোবর্ধন বড়বাড়ি এলাকার বাসিন্দা শাকিল হোসেন এবং আগৈলঝাড়া এলাকার নয়ন শিকদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত কি না এবং ঘটনার পেছনে অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD