1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে শওকত হোসেন দুলাল ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা সেলুনের ক্যাশ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সহকর্মীদের ভালোবাসায় আশুলিয়া মডেল প্রেসক্লাবে সাংবাদিক খোকন হাওলাদারের জন্মদিন উদযাপন আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক ধামরাইয়ে ৬ হাসপাতালকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন: ধোঁয়ায় অসুস্থ ৮৮ শিক্ষার্থী, পাশে ড্যাব নেতারা রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু ফরিদপুরে ঢাবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফেরদাউস গ্রেপ্তার

সেলুনের ক্যাশ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি সেলুনের নগদ অর্থ আত্মসাৎ, বিক্রির হিসাব গোপন এবং মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় বিবেক শীল নামে ওই কর্মচারীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানের মালিক তৌহিদুল ইসলাম।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উত্তর শাহজাহানপুরের ৪৭/৫ খান টাওয়ারের নিচতলায় অবস্থিত ‘জেন্টলম্যান সেলুন অ্যাট স্পা’ প্রতিষ্ঠানে ২০২৫ সালের ১ আগস্ট থেকে কাজ শুরু করেন বিবেক শীল। শুরুতে নির্ধারিত শর্ত অনুযায়ী কাজ করলেও পরবর্তী সময়ে তাকে ক্যাশ ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, ওই দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানের নগদ অর্থ ও হিসাব-নিকাশে বিভিন্ন ধরনের অসংগতি দেখা দিতে থাকে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বিক্রির হিসাব নিয়ে অসংগতি দেখা দেয়। আগস্ট মাসের ১ লাখ ২ হাজার ৯৩০ টাকা এবং সেপ্টেম্বর মাসের ১ লাখ ১ হাজার ৬৬০ টাকা—সর্বমোট ২ লাখ ৪ হাজার ৫৯০ টাকার হিসাব নিয়ে অভিযুক্ত কর্মচারীর কাছে বারবার জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক হিসাব দিতে পারেননি বলে অভিযোগ করেছেন মালিক।

এ ছাড়া অভিযোগপত্রে আরও দাবি করা হয়, বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের ক্যাশ থেকে নগদ টাকা নেওয়া, গ্রাহকদের কাছ থেকে আদায় করা অর্থ যথাযথভাবে জমা না দেওয়া এবং প্রতিষ্ঠানের মালিককে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

অভিযোগে নগদ ১ লাখ ৬৬ হাজার ৬১৫ টাকা আত্মসাতের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের বিক্রির হিসাবের ২ লাখ ৪ হাজার ৫৯০ টাকা নিয়েও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারী তৌহিদুল ইসলাম জানান, এসব ঘটনার কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন।

গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগটি জমা দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

তবে অভিযুক্ত বিবেক শীলের বক্তব্য এবং এ বিষয়ে পুলিশের তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD