রাজবাড়ীতে যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

রাজবাড়ীতে যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়। এমনকি বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়।
এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ জানা যায়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। তদন্তসাপেক্ষে ঘটনার আইনি পদক্ষেপ নেওয়া হবে।