1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে শওকত হোসেন দুলাল ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা সেলুনের ক্যাশ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সহকর্মীদের ভালোবাসায় আশুলিয়া মডেল প্রেসক্লাবে সাংবাদিক খোকন হাওলাদারের জন্মদিন উদযাপন আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক ধামরাইয়ে ৬ হাসপাতালকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন: ধোঁয়ায় অসুস্থ ৮৮ শিক্ষার্থী, পাশে ড্যাব নেতারা রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু ফরিদপুরে ঢাবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফেরদাউস গ্রেপ্তার

আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : মাঠজুড়ে পাকা আমন ধান, কৃষকের ঘরে ফসল তোলার ব্যস্ততা। এমন সময় হঠাৎ বৃষ্টি আর শিলাপাতে কিছুটা ছন্দপতন ঘটেছে ঠাকুরগাঁওয়ের কৃষিকাজে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা শিলাবৃষ্টি হয়েছে। এতে ধান কাটা, সংগ্রহ ও মাড়াইয়ের কাজে সাময়িক বিঘ্ন ঘটলেও এখন পর্যন্ত বড় ধরনের ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। জেলার রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর, ঠাকুরগাঁও সদর ও ভূল্লী উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে শিলাপাতের ঘটনা ঘটে। আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে আকস্মিক এ আবহাওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও বৃষ্টির পরিমাণ কম থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা আপাতত নেই। রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কৃষক অনিক হোসেন বলেন, সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে হালকা শিলাপাত হয়েছে। তবে এতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হয়নি।

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার কৃষক আবদুল জলিল জানান, সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে শিলা পড়লেও ধানের মাঠে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ধান কাটার ব্যস্ত সময়ে বৃষ্টির কারণে কৃষিকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এখন আমন ধান ঘরে তোলার চূড়ান্ত সময়।

এ সময়ে বৃষ্টি হওয়ায় মাঠ থেকে ধান সংগ্রহ ও মাড়াইয়ের কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ধান ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা।’একই পরিস্থিতির কথা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার কৃষক আবদুল কাদের ও ভূল্লী এলাকার রবিউল ইসলাম। তাঁদের মতে, ধান কাটার মৌসুমে বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই কৃষিকাজে বিঘ্ন ঘটে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় এবার বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। ধান শুকানো ও মাড়াইয়ের প্রস্তুতিতে কিছুটা সমস্যা হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে। এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজেদুল ইসলাম বলেন, জেলার ভূল্লী, গড়েয়া, রাণীশংকৈল উপজেলা এবং বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ও হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ফসলের বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মাঠপর্যায়ে খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা হবে।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার নেকমরদ ও লেহেম্বা ইউনিয়নের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধান ঘরে তোলার এই ব্যস্ত সময়ে আকস্মিক বৃষ্টি কৃষকদের কিছুটা দুর্ভোগে ফেললেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD