বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ ছাড়া পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি), প্রত্যর্পণ মামলা এবং সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) নবায়নের বিষয়ও আলোচনায় আসার কথা ছিল। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ শুরু হয়।
এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরে ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক পত্রের মাধ্যমে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে অনুরোধ জানায় বাংলাদেশ। ২০২৫ সালের নভেম্বরে তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আবারও প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।