1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত

ধামরাই চার অপহরণকারী আটক

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ভাড়ায় চালিত রেন্ট-এ কারে মিথ্যা রুপ ধারণ করে যাত্রী বহনের অজুহাতে অপহরণ ও মুক্তিপণ দাবী করে অর্থ আদায় করাই তাদের পেশা।

এমন ঘটনায় ০৪ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত ০৪ জনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। আটকরা হলেন, ১. মামুন রমু (৩৮), ২. নুর ইসলাম (৫২), ৩.শাকিল আহমেদ পাপ্পু (৩০), জয়নাল আবেদিন (৩৬) আসামীরা সকলেই কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা।

এঘটনায় একটি প্রাইভেট (ঢাকা মেট্রো-গ ১৪-৭৪০৫), তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি স্টীলের চাকু এবং ৩০২০ টাকা জব্দ করা হয়।

এসকল তথ্য নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল বুধবার সুশান্ত কুমার শীল নামক জৈনক ব্যক্তি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে দুপুর ১২.৪৫ ঘটিকার দিকে হেমায়েত পুর বাস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি সাদা প্রাইভেট কার নিয়ে আসামীরা বাদীর সামনে থামায় এবং ১৫০ টাকা ভাড়া চুকিয়ে তাকে গাড়িতে উঠায়।

কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে গামছা দিয়ে বাদীর চোখ,হাত বেধে ফেলে কিল ঘুষি মেরে বাদীর সঙ্গে থাকা টাকা নিয়ে নেয়। এরপর বাদীকে বাড়িতে ফোন দিয়ে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে জীবন নাশের হুমকি দেয়। গাড়িটি বিকেল সাড়ে ৪ টার দিকে ধামরাই থানাধীন চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকা‌ছি পৌছালে বাদীর ডাক চিৎকারে এলাকাবাসী প্রাইভেটকারসহ আসামীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।ওসি আরোও জানান, এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এসকল আসামীদের বিরুদ্ধে একাধিক থানায় এধরণের মামলা রয়েছে।অভিনব কায়দায় গাড়ির মালিক সেজে জনবহুল স্ট্যান্ড থেকে যাত্রী তুলে তাদের কৌশলে অপহরণ ও অর্থ আদায় করাই এই চক্রের পেশা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD