1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

কালিয়াকৈরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে প্রভাষকের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ছোট ভাই মো: মজিবুর রহমান ও ভাতিজা সুমনের এলোপাতাড়ি লাঠির আঘাতে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক রেজা সাঈদ আল মামুন (৫২) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে উপজেলার সাজন ধারা গ্রামে এঘটনা ঘটে। নিহত রেজা সাঈদ আল মামুন উপজেলার সাজন ধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র ।

উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন প্রভাষক রেজা সাঈদ আল মামুন। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন যাবত উপজেলার সাজনধারা গ্রামের মৃত আফাজ উদ্দিনের বড় পুত্র রেজা আবু সাঈদের সাথে তার ছোট ভাই মো: মজিবর রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। রবিবার বিকালে রেজা আবু সাঈদ তাদের বাড়ির পাশের একখন্ড জমি আবাদের জন্য পরিস্কার করতে ছিল।

এসময় জমির মালিকানা নিয়ে প্রভাষক রেজা সাঈদ আল মামুনের সাথে তার ছোট ভাই মো: মজিবর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই মজিবর রহমান (৪৮) ও তার পুত্র সুমন (২৫) কাঠের লাঠি দিয়ে রেজাকে এলোপাতাড়ি ভাবে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্দে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD