1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ঈদযাত্রা নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

গাজীপুরে সরস্বতী পূজা উদযাপন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় শিক্ষার্থী, শিল্পী ও জ্ঞানপিপাসুদের কাছে সরস্বতী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে পরিচিত। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীনা।

রবিবার দুপুর ১২ টা ৪৩ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে পঞ্চমী তিথি শেষ হবে। এ বছর তিথি অনুযায়ী রবিবার ও সোমবার সরস্বতী পূজা করা হয়েছে ।

সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী পূজার দিনে জ্ঞান, শিক্ষা, কলা, সংগীতের প্রতীক মনে করে। সরস্বতী পূজার দিন হিন্দু শিক্ষার্থীরা বিশেষ ভাবে মায়ের আর্শীবাদ কামনা করে। সরস্বতী পূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জয়দেবপুর রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর সরকারি মহিলা কলেজ,কাজী আজিমউদ্দিন কলেজ, জয়দেবপুর বিদ্যানিকেতন, বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়, বোয়ালী কেন্দ্রীয় মন্দির, গোলয়া দুর্গা মন্দির সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে , বাড়িতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

বোয়ালীর অনিলেশ মজুমদার বলেন প্রতি বৎসরের ন্যায় এবার পূজামন্ডপে সরস্বতী দেবীর বন্দনায় ঢাক- ঢোল – কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD