1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে মানববন্ধন ও মিছিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ ১লা মার্চ শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে।

পরে সেখানে থেকে মিছিল নিয়ে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় যুবকের সন্ধান চেয়ে নানা শ্লোগান দেয়। পরে পুলিশ আশ্বাস দিলে তারা সরে আসেন। নিখোঁজ লিখন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামের মো. দুলাল হাওলাদারের ছেলে।

গত ৬ ফেব্রুয়ারী ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হয়ে মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের বাড়িতে আসেন লিখন। ওইদিন রাত ৮ টার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারী বাবা দুলাল হাওলাদার মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেন। পরে ১৩ ফেব্রুয়ারী অপহরন মামলা দায়ের করেন তিনি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমার থানার পুলিশ ও ডিবি যুবকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যুবকের একটা খবর দিতে পারবো। তাকে ফিরত আমরা আনবো।

এ বিষয় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আমরা নিখোঁজের বিষয় তদন্ত করছি। তদন্তে যারা জরিত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD