1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩৫

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার(৮ এপ্রিল) সকাল সোয়া ১১ টার দিকে জেলার সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহতদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এসময় আশংকাজনকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে প্রায় ৩৫ জন যাত্রীকে। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ফরিদপুরগামী হাই ডেক্স (নম্বর-ফরিদপুর-জ ১১-০০৬৬) নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে উল্টে যায়। এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় সাত থেকে আট ফিট বাসের ভেতরে ঢুকে যায়।তাৎক্ষণিক স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপ পরিদর্শক মো. মহসিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সকলেই আহত। এর মধ্যে ৫ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD