1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

সাংবাদিক সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বেলালের জন্মদিন আজ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
আজ ৫ই মে। দিনটি বিশেষভাবে স্মরণীয়, কারণ আজই সাংবাদিক, গীতিকার, সুরকার ও সমাজসেবক সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বেলালের শুভ জন্মদিন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সিনিয়র প্রতিনিধি এবং দৈনিক ভোরের ঠিকানা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গৌরনদী উপজেলার এই গর্বিত সন্তান দক্ষিণ বাংলার সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নাম। পেশাগত জীবনে সততা, সাহস ও ন্যায়ের প্রতীক এই মানুষটি সাংবাদিকতা শুরু করেন একজন জুনিয়র রিপোর্টার হিসেবে। অল্প সময়ের মধ্যেই তার কর্মদক্ষতা, নিষ্ঠা ও সত্য বলার দৃঢ় অবস্থানের কারণে তিনি হয়ে উঠেছেন গণমাধ্যমের একটি পরিচিত মুখ।

সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সৃষ্টিশীল গীতিকার ও সুরকার হিসেবেও সুপরিচিত। গজল কিংবা যে কোনো বিষয়ের গান রচনায় তার দক্ষতা অনন্য। তার কণ্ঠে আযানের সুরে বিমুগ্ধ হয়েছেন বহু শ্রেণি-পেশার মানুষ।

সমাজসেবায়ও রয়েছে তার প্রশংসনীয় ভূমিকা। জনপ্রিয় মুখ, নির্ভীক কণ্ঠ ও মানবিক হৃদয়ের অধিকারী সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বেলাল সত্যের পক্ষে আপসহীন। কোনো অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি, করেন না।

তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD