1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫

গৌরনদীতে পেট্রোল পাম্প নিয়ে প্রতারণার শিকার মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থলে একটি ফিলিং স্টেশন দখল ও ব্যবসার মূলধন আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বীর মুক্তিযোদ্ধা। অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মাঝি অভিযোগ করেন, ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিপক্ষরা তার মালিকানাধীন ফিলিং স্টেশন অবৈধভাবে দখল করেছে এবং ধার নেওয়া ৪০ লাখ টাকা ফেরত না দিয়ে তার পরিবারকে মিথ্যে মামলা সহ নানা ষড়যন্ত্রে ফাঁসিয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে ) সকালে উপজেলার কারিতাস হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাঝি বলেন, আরিফ ফিলিং স্টেশনের অর্ধেকেরও বেশি মালিকানা আমার ও আমার সন্তানদের। এই ব্যবসা পরিচালনার জন্য আমার মেঝ ছেলে হিরা মাঝির কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নেওয়া হয়, যা ষ্ট্যাম্প চুক্তির মাধ্যমে প্রমাণিত। ব্যবসার আয়-ব্যয়ের হিসাব স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু হঠাৎই ফিলিং স্টেশনের ম্যানেজার মো. সজিব মাঝি এবং টি.এম. তুহিনের যোগসাজসে প্রতিপক্ষ মো. হারুন বেপারী, তার মেয়ে পপি ও জামাতা আজমল সিদ্দিক সোহাগ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে আমার ছেলেদের ও নাতিদের কারাগারে পাঠিয়ে ফিলিং স্টেশনটি জোরপূর্বক দখল করে নেয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, উক্ত ফিলিং স্টেশনের মোট ৫৮ শতাংশ জমির মধ্যে মো. হারুন বেপারীর মালিকানা মাত্র ২.৩৮ শতাংশ। অথচ লাইসেন্স বা বিনিয়োগ ছাড়াই তিনি পুরো স্টেশনটি দখলে নিয়ে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে হারুন বেপারীর ভাই শরীফুল রহমান, ওয়াহীদ সম্রাট, বোন কহিনুর বেগম, হোসনেয়ারা বেগমও সালমা পারভীন উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, তার মেঝা ভাই হারুন তাদের পৈত্রিক সম্পত্তি নিজের দখলে নিয়ে রেখেছেন। বোনেরা যখন তাদের অংশীদারিত্ব দাবি করেন, তখন একাধিকবার হামলার শিকার হন।

কান্না জড়িত কন্ঠে মজিবুর রহমান মাঝি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এমন অন্যায় ও ষড়যন্ত্রে জড়ানো আমার জন্য অত্যন্ত অপমানজনক। আমরা ন্যায়বিচার চাই, প্রশাসনের হস্তক্ষেপ চাই।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বস্তুনিষ্ঠ তদন্ত ও সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে আমাদের পরিবার ন্যায়বিচার পাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD