1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর পালিত ছেলের হাতে মা নির্মমভাবে হত্যা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধি : যশোর সদর শহরের মনিহার এলাকার ফলপট্টি মার্কেট নামে পরিচিত এলাকায় হয়ে গেছে এই হৃদয়বিদারক ঘটনা। পালিত ছেলের হাতে প্রাণ গেল খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামে এক মহিলা মায়ের। তিনি এই এলাকার মৃতঃ শেখ শাহজাহানের স্ত্রী।

পুলিশ জানায়,গতকাল শুক্রবার (২৪শে মে) রাত ২টা থেকে দুপুর ৩টা আনুমানি মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত শেখ শামস বিন শাহজাহান (১৯) মাদকাসক্ত ছিল বলে জানাগেছে। তিনি বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে খালেদাকে,তাকে শৈশবে দত্তক নিয়েছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঃসন্তান দম্পতি খালেদা ও শাহজাহান প্রায় ১৯ বছর আগে কুমিল্লা থেকে তিন মাস বয়সী শামসকে দত্তক নিয়েছিলো।

নিহতের ভাড়াটিয়া ইমরান (২৫) জানান, রাত আনুমানিক ২টার দিকে তিনি চিৎকার ও বাকবিতণ্ডার শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সন্দেহ হওয়ায় পরদিন দুপুর ৩টার দিকে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলার জন্য অনুরোধ করে। শামস নিজেই দরজা খুলে দেয়। পরে তার দেখানো মতে পুলিশ ঘরে ঢুকে খালেদার নিথর দেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকেই শামসকে আটক করা হয়েছে।

সূত্রে জানা যায়, নিঃসন্তান দম্পতি খালেদা ও শাহজাহান প্রায় ১৯ বছর আগে কুমিল্লা থেকে তিন মাস বয়সী শামসকে দত্তক নিয়েছিলেন। তবে গত কয়েক বছর ধরে শামস মাদকের নেশায় জড়িয়ে পড়ে। সে প্রায়ই মায়ের কাছে টাকা চাইত, আর টাকা না পেলে গালাগাল ও শারীরিক নির্যাতন করত।

পুলিশের ধারণা, এই রাতেই ও নেশার টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে শামস খালেদাকে আঘাত করে হত্যা করে।যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান সাংবাদিকদের বলেন, এই ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD