1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫

সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাইর হেমায়েতপুর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন এবি অ্যাপারেলস্ পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানান, মাসের ২৬ তারিখ তবু বেতন পরিশোধ করেনি মালিকপক্ষ। শ্রমিকদের বার বার আশ্বাস দিয়েও রাখেনি কর্তৃপক্ষ। পরে গত মাসের বকেয়া বেতন ও চলতি মাসের বেতনসহ ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে ঘটনাস্থলে যৌথবাহিনী উপস্থিত হয়ে মালিক পক্ষের সাথে যোগাযোগ করেন। যৌথবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দান করে। এপ্রিল মাসের বেতন আজই পরিশোধ করা হবে বলে জানান তারা। এছাড়া চলতি মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কারখানার মালিক অনন্ত জলিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সকালে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিল এবি অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শুনেছি সমস্যা সমাধান হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, বুকের ভেতরের দাবিতে শ্রমিকরা সড়কে নেমেছিলেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ মালিকের সাথে কথা বলে। মালিকপক্ষ গত মাসের বেতন আজ পরিশোধের কথা বললে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD