1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখা, কে.ই.পি.জেড ও মোহনা থানা শাখার উদ্যোগে র‍্যালিটি চাতুরী চৌমুহনী থেকে শুরু হয়ে কালাবিবি দীঘির মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টানেল চত্বরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন শাহ সঞ্চালনা করেন কে.ই.পি.জেড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহবুবুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সংগঠনের আনোয়ারা উপজেলা শাখার সহ সভাপতি মাষ্টার সেলিম বেজা, সহকারী সেক্রেটারি মোহাম্মদ হারুন, অর্থ সম্পাদক মোহাম্মদ  হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং চাতুরী ইউনিয়ন শাখার সভাপতি কাজী জসিম উদ্দিন প্রমুখ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD