1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়ায় ৩২৮ পরিবারের মুখে হাসি, পেল ভিজিএফ চাল গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

মোঃ জাহিদ হাসান, মাল্টিমিডিয়া রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা (২৮) নামের এক গার্মেন্টস কর্মীকে তার স্বামী সুজন মিয়া গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ কবিতার স্বামী সুজন মিয়াকে গ্রেফতার করেছে।

২৯ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত কবিতা নিলফামারী সদর উপজেলার মাঝপাড়া কলোনির কদম আলীর মেয়ে।

গ্রেফতার সুজন মিয়া (৩২) নিলফামারী সদর উপজেলার মাঝুডাঙ্গা সিংমারী গ্রামের আলীম উদ্দিনের ছেলে। তারা সোহাগপুর এলাকার মোসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, কবিতা ও সুজন দম্পতি ওই এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করত। কবিতা গোড়াই এলাকায় হামিম গ্রুপের এক্সফ্লোর গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে চাকরি করতেন এবং তার স্বামী সুজন মিয়া অটোরিকশার মিস্ত্রি এবং ইটভাটায় কাজ করত। তাদের ঘরে রয়েছে কাইয়ুম (১০) এবং সুমাইয়া (৮) নামে দুই সন্তান।

বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় সুজন মিয়া বটি দিয়ে স্ত্রী কবিতার গলা, বুকে ও পিঠে কোপ দিলে ঘটনাস্থলৈই সে মারা যায়। ঘটনার পর পরই ঘাতক সুজন মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ৩০ মে শুক্রবার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা কদম আলী বাদী হয়ে সুজন মিয়াকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে উপজেলার দেওহাটা এলাকা থেকে সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বাদী নিহতের বাবা কদম আলী জানান, আমরাও কবিতার পাশের বাসায় ভাড়া থাকি। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নাতনী সুমাইয়ার চিৎকার শুনে এগিয়ে যাই। সেখানে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখি। দরজা না খোলায় ভাঙ্গার চেষ্টা করি। পরে শাবল নিয়ে এসে দেখি সুজন পালিয়ে গেছে। কবিতা প্রতিমাসে বেতন পেয়ে সব টাকা সুজনের হাতে তুলে দিত। টাকা হাতে পেয়ে সুজন ১০ থেকে ১৫ দিন বাসায় থাকতো না। বৃহস্পতিবার রাতেও বাসায় এসে কবিতার নিকট টাকা চায়। এনিয়ে তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুজন মিয়া স্ত্রীকে হত্যার পর নিজের গলায় নিজেই ছুরি দিয়ে আঘাত করে। চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD