1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে আবৃত্তি সংগঠন কথক’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি “অগ্রপথিক” কবিতার উদ্দীপনামূলক চরণ “জোর কদম চল রে চল”। সব ধরনের জড়তা, ক্লান্তি আর পিছুটান ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার অদম্য অনুপ্রেরণা জোগায় এই পঙ্ক্তিটি। আর এই চরণকে পাথেয় করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উত্তরাঞ্চলের স্বনামধন্য আবৃত্তি সংগঠন-“কথক” নাগেশ্বরী’র ২৬ বছর পূর্তি অনুষ্ঠান “জোর কদম চলরে চল”।

আয়োজনের শুরুতে শনিবার (১৬ মে) বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রতীক মুক্তমঞ্চ থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। এ সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সুব্রত ভট্টাচার্য। পরে দিনব্যাপী চলে শিশু, কিশোর-কিশোরীসহ নানা বয়সী আবৃত্তি শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানে আবৃত্তি সংগঠনের প্রাক্তন ও বর্তমান মিলে কয়েকশো আবৃত্তি শিল্পী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যক, বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সুধীজন অংশ নেন। পরে বিকাল ৫টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কথা সাহিত্যক ও নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে এবং আবৃত্তি সংগঠন কথক-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক, দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী রেজাউল করিম রেজার সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) বদরুজ্জামান রিশাদ, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, বাংলাদেশ ইসলামি সাংস্কৃতিক সোসাইটির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি লোকমান হেকিম, কবি আবু জোবায়ের আল মুকুল, সিটি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোজাম্মেল হকসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, কবিতা, সাহিত্য সাংস্কৃতিক সবগুলোর সংমিশ্রণ, আবেগ আর অনুভূঁতি নিয়ে হয় আবৃত্তি। আর এই আবৃত্তি নিয়ে কাজ করে দীর্ঘ সময় পাড়ি দেয়া দুরূহ ব্যাপার। এমন অসাধ্যকে সাধন করে ‘কথক’ আবৃত্তি সংগঠন  যেভাবে দেশে আলোর দ্যুতি ছড়িয়ে দিচ্ছে এটি প্রশংসনীয়। এই সংগঠনের মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা মানবিক মানুষ হয়ে সকল অপসংস্কৃতিকে পিষ্ট করে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে।

আলোচনা শেষে আবারও রাত সাড়ে ১০টা পর্যন্ত বৃন্ত ও একক আবৃত্তির মাধ্যমে দর্শক ¯্রােতাদের মুগ্ধ করেন কথক’র আবৃত্তি শিল্পীরা। দিনব্যাপী আয়োজনে ছড়া-কবিতার ছন্দ আর সুরের মূর্ছনায় মুখরিত থাকে পুরো অনুষ্ঠান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD