1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাভারে চাঞ্চল্যকর রুবেল হত্যার ২ আসামি গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে
অয়ন, সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারে চাঞ্চল্যকর রুবেল (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারদিন পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বাশার (৩০) ও ওবায়দুল (২৮)। তারা উভয়ই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।
উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, অভিযান চালিয়ে রুবেল হত্যার দুই আসামি ওবায়দুল ও বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ির আঘাতে হত্যা করেছে।
উল্লেখ, শুক্রবার (৬ জুন) রাতে ঈদের বাজার করার সময় বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল সাভার পৌরসভা এলাকার মৃত রহমত আলীর ছেলে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD