1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ এর আশুলিয়া থানা উপ-শাখার মতবিনিময়

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ এর আশুলিয়া থানা উপ-শাখার মতবিনিময়

মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপ-শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা জালাল প্লাজার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথিদের সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয় এবং সভায় ওষুধ ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান, পেশাগত মানউন্নয়ন, নীতিমালা, সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

প্রধান অতিথি বীকন ফার্মেসিউটিক্যালস্ ঔষধ কোম্পানির সেলস্ ম্যানেজার জোনাল হেড-৬ ও নির্বাহী ব্যবস্থাপক মিনা বুলবুল হোসেনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির আশুলিয়া থানা উপ-শাখার সভাপতি মো: জহীরুল ইসলাম খাঁন লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও তুরাগ থানা শাখা সভাপতি কাজী নাসির উদ্দিন,পরিচালক মিয়া শরীফুল ইসলাম,আশুলিয়া ম্যানেজার’স এসোসিয়েশনের সভাপতি মো.সোলাইমান মিয়া।

ও সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আশুলিয়া থানা উপশাখার সহ-সভাপতি জাহিদ হাসান শিকদার,মোর্শেদ আলী খান পাপ্প, এক্সিকিউটিভ সদস্য শাজাহান সুজন, শুয়াইবুর রহমান শুয়েব, রুহুল আমিন, শাহাবুদ্দিন আহমেদ রাজা, মিজানুর রহমান, কাজী মানসুর হাসান, এ্যাড.আমিনুল ইসলাম, শাহাদাত হোসেন উসমান, সালাউদ্দিন খান কাজল সহ আশুলিয়ায় কর্মরত সকল কেমিস্টস্ সদস্যরা।

এদিকে আমন্ত্রিত অতিথীরা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান নিশ্চিতে কেমিস্ট ও ড্রাগিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবৈধ ও অনুমোদনহীন ওষুধের বাজারজাত বন্ধে প্রশাসনের পাশাপাশি সংগঠনের সদস্যদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অন্যদিকে, বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার নেতৃবৃন্দ জানান, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পেশাগত বন্ধন সুদৃঢ় হবে। এরফলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলেও তারা জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD