1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু, এখনো অসেনি কেন্দ্রীয় নেতারা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মী-সমর্থকদের ঢল নেমেছে জনতা ব্যাংক মোড় এলাকায়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হয়। তখন থেকেই মঞ্চে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা বক্তব্য দিতে শুরু করেন। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সালথা উপজেলা থেকে পথসভায় যোগ দিতে আসা মো. হাসান বলেন,“আমি সকাল ১১টার দিকে এসেছি। এখনো কেন্দ্রীয় নেতারা আসেননি। মূলত তাদের বক্তব্য শুনতে এখানে এসেছি।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন: “নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুর জেলা পুলিশের জনবল দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অন্য কোনো জেলা থেকে বাড়তি জনবল আনা হয়নি।”

ফরিদপুর এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহিদ বলেন,“পথসভা মূলত দুপুর ১টা নাগাদ শুরু হওয়ার কথা। স্থানীয় নেতারা ইতোমধ্যে বক্তব্য শুরু করেছেন। আমরা এখনো কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছি।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD