1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৫ ভর্তি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির রংপুরের বিয়ের ৮ বছর পরে অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেওয়ার অভিযোগ ডেঙ্গুতে মারা গেলেন সাভারের সাংবাদিক নাদিম হোসেন ধামরাইয়ে গভীর রাতে বাসে দুর্বৃত্তদের আগুন গৌরনদীর খাঞ্জাপুরে মেম্বার পদপ্রার্থী মাইনুল ইসলাম (মানু) জনপ্রিয়তার শীর্ষে ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা চার শিল্প এলাকা প্রায় স্বাভাবিক, আশুলিয়ায় পাল্টাপাল্টি ধাওয়া অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, তিনদিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না

খাগড়াছড়ির মহালছড়িতে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (১০ জুলাই) শুক্রবার উপজেলা ২৪ মাইল এলাকার একটি গভীর জঙ্গল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ২৪ মাইল এলাকায় অবস্থিত কলেজের ঠিক বিপরীত পাশে এবং মূড়া পাড়ার একটি জঙ্গল থেকে গত কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন জঙ্গলের ভেতরে একটি অর্ধ গলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে মহালছড়ি থানা পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহটি সম্পূর্ণ বিকৃত ও অর্ধগলিত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা, মৃত নারী একজন পাহাড়ি এবং সম্ভবত তিনি মারমা সম্প্রদায় হতে পারে। পুলিশে ধারণা নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

মহালছড়ি থানা পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত করাটাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। মৃত্যুর প্রকৃত কারণ এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, লোকালয়ের কাছাকাছি জঙ্গল থেকে এভাবে নারীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মনে নানা প্রশ্নের উঠেছে । এলাকাবাসী এই ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD