1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস. এম. ইব্রাহিম শেখ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের বাসিন্দা ও মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি স্থানীয় যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, সকালে শিক্ষক ইব্রাহিম দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফুকরা ঈদগাহ এলাকায় গ্রামের ভেতর থেকে উঠে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা চারজনই আহত হন।

পরে সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক ইব্রাহিম শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর মোটরসাইকেলচালক বাসার খালাসী (৩৫) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই শিক্ষার্থী হাসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিক্ষক ইব্রাহিমের মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম মারা গেছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

শিক্ষক ইব্রাহিম শেখের অকাল মৃত্যুতে যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD