1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২০২ পিস ইয়াবাসহ আটক ২ সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে: নিজাম উপকূলীয় জনপদে স্বাস্থ্যসেবার ‘ক্ষত’: থমকে আছে ভবন নির্মাণ, অ্যাম্বুলেন্স আছে চালক নেই আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন সাংবাদিক লিটন মাহমুদের মামা ইন্তেকাল ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১ সাংবাদিক সমাজকে আধুনিক ও তথ্যভিত্তিক গণমাধ্যমে প্রস্তুত করতে কাজ করছে সরকার – তথ্যমন্ত্রী দশমিনায় সংখ্যালঘু পরিবারে রাতভর ডাকাতি, স্বর্ণালংকার-নগদ লুট ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ স্পিকার পদে আলোচনায় তিনজন

রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী : রাজশাহীর চারঘাট উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার রাজশাহী-পাবনা সড়কের শিবপুর চুঙ্গাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (২৫) ও বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যান। আর মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনকে একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানে সে মারা যায়। ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। আইনগত কার্যক্রম সম্পন্ন হলে দাফনের জন্য লাশ পরিবারে হস্তান্তর করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD