1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

জাবিতে গাঁজাসহ বহিরাগত ২ শিক্ষার্থী গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার হাতে গ্রেফতারকৃত দুই বহিরাগত শিক্ষার্থী।

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিত্যক্ত সুইমিংপুল এলাকায় গাঁজাসহ দুই বহিরাগত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সুইমিংপুল সংলগ্ন স্থানে দুজন বসে গাঁজা প্রস্তুত করছে। এ সময় একজন কাঁচি দিয়ে গাঁজা কাটছিল। সাংবাদিক পরিচয় দিলে তারা জানায়, আমরা মাঝেমধ্যে এখানে গাঁজা খাই। এখানে তো সবাই খায়, কাউকে কিছু বলতে দেখি না।

গাঁজা সেবনের সংবাদ পাওয়ার কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মীরা এসে তাদেরকে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত দুই বহিরাগত শিক্ষার্থী হলেন- আজিজুর রহমান শান্ত ও আসিফ হাসান। শান্ত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মিজানুর রহমান জাবির একাউন্টস অফিসের একজন স্টাফ। আর আসিফ গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেরওয়ানি বাজার এলাকায়।

আরও দেখা যায়, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সুইমিংপুল এলাকায় অবাধে চলছে মাদকসেবন ও অসামাজিক কার্যকলাপ। প্রশাসনের নজরদারি না থাকায় এ স্থানটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

এ বিষয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অসিম চন্দ্র রায় বলেন, বহিরাগত শিক্ষার্থী এসে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবে—এটা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আমরা ছাড় দেব না।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের এক স্টাফের ছেলেও ছিল। মানবিক বিবেচনায় অভিভাবকদের মুচলেকা নিয়ে আজ ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD