1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ধামরাইয়ে ইলেকট্রনিকসের দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে একটি ইলেকট্রনিকস পণ্য বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মেসার্স আফিফা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের ওই দোকানটিতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় আবু সাঈদ নামে এক ব্যবসায়ীর দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ব্যবসায়ী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী।

রাত প্রায় ৮টার দিকে শাটারের নিচ দিয়ে ধোঁয়া দেখতে পান পথচারীরা৷ পরে শাটার ভেঙে আগুনের কুণ্ডলি দেখা যায়। প্রায় ৩০ মিনিট ধরে পানি ও বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এতে ইলেকট্রনিকস পণ্য, নগদ টাকা, ফার্নিচারসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

সরেজমিনে গিয়ে দোকানটি ভস্মীভূত অবস্থায় দেখা যায়। প্রায় এক ঘণ্টা পরও দোকানিসহ স্থানীয়রা পুড়ে যাওয়া মালামাল। ভুক্তভোগী আবু সাঈদের বাবা সোনা মিয়া বলেন, রাতে দোকান বন্ধ করে চলে যাই। এর আধা ঘণ্টা পর আগুনের খবর পাই। এসে দেখি এলাকার লোকজন আগুন নেভাচ্ছে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। এরমধ্যে বেশিরভাগই ইলেকট্রনিকস পণ্য।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD