1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৯তম ব্যাচের রজত জয়ন্তী উদযাপন শুরু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৯তম ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আজ সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রঙিন ফেস্টুন, ব্যানার ও ব্যাচের স্মৃতিবিজড়িত ব্যানারে সজ্জিত ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর আবহ তৈরি হয়।

দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং উদ্বোধনী র‍্যালিতে অংশ নিয়ে রজত জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ২৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মাঠে এসে শেষ হয়।

রজত জয়ন্তী উপলক্ষে আলোচনাসভা, স্মৃতিচারণ পর্ব, ব্যাচের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় জমকালো পরিবেশনার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD