1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মদনে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ প্রতিপক্ষের পাথরের আঘাতে একজন নিহত ঈদে ভ্রমণপিপাসুদের টানে নতুন রূপে ঠাকুরগাঁওয়ের পার্ক ও পর্যটন কেন্দ্রগুলো আজকের প্রতিদিনের সম্পাদক খোকন হাওলাদারের ঈদ বার্তা সুবিধাবঞ্চিতদের মাঝে ‘প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা’র ঈদ উপহার বিতরণ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আশুলিয়ার জামগড়ায় শপিং কমপ্লেক্স পরিদর্শন, ঈদ উপহার বিতরণে এমপি সালাউদ্দিন বাবু বরিশালে ৭০ মসজিদে ঈদের নামাজ আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জে ঈদ উদযাপন আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

ভারতে পৌঁছেছেন পুতিন, বিমানবন্দরে স্বাগত জানালেন মোদি

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

২৭ ঘণ্টার এক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছেছেন তিনি।

দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দ্রিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন।

এনডিটিভি বলেছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।

এরপর শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপাক্ষিক আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দরাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি। তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের।

এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। তারপর তার সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করবেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে ‌এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD