1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

আল আইনে প্রবাসীদের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় আল আইন গ্রীন সিটির স্থানীয় একটি হোটেলের হলরুমে মীরসরাই সমিতি আল আইনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মীরসরাই সমিতি আল আইনের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নুরুল আনোয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক নাজমুল হাছান, সহ-সভাপতি হামদু চৌধুরী ও নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন আসিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক ও নজরুল ইসলাম নয়ন, সহ শিল্প ও বাণিজ্য সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, সহ সাধারণ সম্পাদক নুরুল আলম মিয়া ছানসহ মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, ফেনী ও নোয়াখালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, বাঙালি জাতির আত্মমর্যাদা অক্ষুণ্ন রাখা এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী জাতীয় নেতৃবৃন্দের সম্মান রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তারা বলেন, লক্ষ শহীদের রক্ত ও মা-বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত ১৬ ডিসেম্বরের এই স্বাধীনতা রক্ষায় দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই প্রবাসী কল্যাণে পারিবারিক বন্ধনের মতো মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের অতীতের মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। এর মধ্যে করোনাকালে প্রবাসী ও দেশের মানুষের পাশে দাঁড়ানো, প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে সহযোগিতা, প্রবাসীদের বিভিন্ন সংকটে সহায়তা প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের মতো কার্যক্রম বিশেষভাবে উল্লেখ করা হয়।

শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD