1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

বাবা-মা-টাকা দিতে না পারায় ছেলের আত্মহত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
বাবা-মা ৫০০ টাকা দিতে না পারায় ছেলের আত্মহত্যা গাজীপুরের কালিয়াকৈরে ৫০০ টাকা না পেয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে নাজমুল হোসেন (১৪) নামে ৮ম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ খাজারটেক এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউখোলা এলাকার আরিফ হোসেন ছেলে নাজমুল হোসেন।

সূত্রে জানা গেছে, নাজমুল তার বাবা ও মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ খাজারটেক এলাকায় বসবাস করতো। সেখানে তার বাবা রাজমিস্ত্রি ও মা স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বিদ্যালয় থেকে ফিরে বাবা আরিফের কাছে ৫০০ টাকা চায় নাজমুল। এ সময় টাকা দিয়ে কি হবে? আর তার কাছে টাকা নেই, কাজ থেকে ফিরে টাকা দিবে বলেও জানায় তার বাবা আরিফ। এসব নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া হয়।

এরপর বাবা-মায়ের উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় নাজমুল। পরে তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে বাবা-মা দেখতে পান ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে নাজমুল। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শেখ ফজিলাতুনন্নেসা মুজিব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাশিমপুর মেট্রোথানা পুলিশ ওই হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD