
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন- আমি ধানের শীষের মার্কা নিয়ে আবার আপনাদের কাছে এসেছি। আমি ৩৫ বছর যাবত আপনাদের এখানে নির্বাচন করি। আমি এ আগে একাধিকবার পার্লামেন্টে ছিলাম। আপনাদের এলাকার উন্নয়ন এবং জাতীয় রাজনীতি করতে গিয়ে বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে আমি যেমন পালামেন্টে গিয়ে অনেক সন্মান পেয়েছি আবার আরেক দিকে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা, কারাবন্দিসহ নানান রকম নির্যাতনের মধ্যে দিয়ে আমাকে পথ চলতে হয়েছে আমার বিগত জীবনে।এবং সব কিছুর উদ্দেশ্য ছিলো এই এলাকার উন্নয়ন এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন। আমি আপনাদের জানিয়ে রাখি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সবচেয়ে বড় সম্বল।

ভবিষ্যতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে দেশ,জাতি ও জনগনের জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে চাই।রাজনীতি আমার কাছে এবাদাত আমি সর্বসক্তিমানের কাছে কৃতঞ্জতা আদায় করি আপনাদের মাধ্যমে তিনি আমাকে অনেক সন্মান ও ভালোবাসা দিয়েছেন । আগামী ১২ তারিখের নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুপ্তপূর্ন নির্বাচন। এই নির্বাচনে আমরা বাংলাদেশের নতুন রাষ্টনায়ক নির্বাচিত করবো।এই দেশ এখন অভিভাবক বিহীন। ১২ তারিখে আপনারা ধানের শীষের ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করে সরকার নির্বাচিত করেন তাহলে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে পারবো।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বরিশালে ১ আসনের (গৌরনদী-আগৈলঝাড়া) উপজেলার মাহিলাড়া ও গৈলা ইউনিয়নের পতিহার,বিল্বগ্রাম বাজার,দক্ষিন বিল্বগ্রাম,জঙ্গলপট্রি,শরীফাবাদ,হাপানিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ভবিষ্যতের সরকার হবে জনগনের কল্যানকামী একটি সরকার।আপনারা জানেন এবারে নির্বাচনে তারেক রহমান যদি সরকার গঠন করে আমরা শুধু মাত্র পর্লামেন্টের রাজনীতির মধ্যে আটকিয়ে থাকবো না।আমরা চাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে ।সেই কারনে তিনি অনেক পরিকল্পনা ঘোষনা করেছেন।সেই পরিকল্পনা অনুযায়ি বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠিকে সাবলম্বী করা হবে জানিয়ে বিএনপি’র এই প্রার্থী বলেন আমরা নারী ও কৃষি বান্ধব সরকার গঠনের পর শিক্ষিত বেকার তরুন-তরুনীদের কর্মসংস্থান প্রদানের উপযোগী গড়ে তুলতে চাই। যাতে তারা কর্মজীবি হতে পারে। যারা প্রবাসে যেতে চায় তাদেরকে দক্ষ জনবলে রুপান্তরিত করে বিদেশে পাঠাবো। ভবিষ্যতের সরকার প্রতিহিংসা আর কান্নাকাটির সরকার হবেনা। যার নেতা হবেন দেশ নায়ক তারেক রহমান।