
মোঃ আল-আমিন ভূঁইয়া, ক্রাইম রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনের সাভার-আশুলিয়া এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজন করা এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সভায় ডা. সালাউদ্দিন বাবু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ মার্কায় ভোট দিন।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন— দেওয়ান মো. মঈনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহামুদ হান্নান ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো. হানিফ পলোয়ান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কিসমত সরকার, নরসিংহপুর পূজা মণ্ডপ কমিটির ঘোষ ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. রবিউল ইসলাম, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. রিপন সিকদার, ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মো. জাহিদ পলোয়ান, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জাব্বার ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার সরকার সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।