
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
আশুলিয়ায় অভিযান চালিয়ে ১,০২৫ (এক হাজার পচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাদ্দাম হোসেন (৩৫)। তিনি কক্সবাজার সদর থানার দক্ষিণ কলাতলী এলাকার জমজম হ্যাচারীর বাসিন্দা। তার পিতা মোঃ মোজাম্মেল হক এবং মাতা মোছাঃ রাবেয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় উত্তরবঙ্গ বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে পশ্চিম পাশের পাবলিক টয়লেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই (নিরস্ত্র) মোঃ নাফিউল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১,০২৫ পিস ইয়াবা ট্যাবলেট।
এ ঘটনায় এসআই মোঃ নাফিউল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আশুলিয়া থানা মামলা নং-৩৫, তারিখ ১১.০২.২০২৬। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।