1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন ও গণভোট কাল সকাল সাড়ে ৭টায় শুরু দিনাজপুরে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতের তিন কর্মী আটক জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব রাতেই ভোটকেন্দ্রে অনুপ্রবেশ: জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি জামায়াতের নির্বাচনী কার্যালয়ে মিলল ৭ লাখ টাকা, পোলিং কর্মকর্তার কারাদণ্ড জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির চট্টগ্রাম-১৩ আসনে আনোয়ারা উপজেলায় ২৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ৯ নজিরবিহীন নিরাপত্তায় ঠাকুরগাঁও-৩; রাত পোহালেই ভোটের লড়াইয়ে ১০ প্রার্থী

মুন্সীগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে যাচ্ছে নিরাপদ বলয়ে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে নিরাপদ বলয়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা থেকে ভোটগ্রহণে ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় সকল উপকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

মুন্সীগঞ্জে সর্বমোট ভোটার ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। মুন্সীগঞ্জ-৩ আসনে ১৬৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৪৭৬জন। পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৭৫ জন। নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৯০ জন।

সদর উপজেলায় ১১৭ টি কেন্দ্রে ও গজারিয়ার ভোটকেন্দ্র রয়েছে ৫২টি।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং মাসুদুর রহমান জানান, ব্যালট পেপারসহ নির্বাচনী সকল কিছু কার্যক্রম বিতরণ চলছে । সুষ্ঠ ও সুন্দর নির্বাচনে উপজেলা প্রশাসন শতভাগ প্রস্তুত রয়েছে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন প্রস্তুত রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং আরও জানায়, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিতে পারেন, সকল ব্যবস্থা ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচনকেন্দ্রিক চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাদা পোশাকে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সমন্বয়ে একটি মোবাইল, স্ট্রাইকিং রিজার্ভ টিমসহ সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD