ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারির কথা জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
এর আগে বিএনপির পক্ষ থেকে একটি দল ভোট কিনছে বলে ইসিতে অভিযোগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ইসি জানায়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা
হচ্ছে।











