1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ, ধামরাইয়ে সৎ বাবা গ্রেপ্তার কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সানুহার-ধামুরা সড়কে যাত্রীবাহী বাস খাদে, অল্পের জন্য প্রাণে রক্ষা বহু যাত্রীর গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত রাজনীতি আমার কাছে একটি ইবাদত’: জহির উদ্দিন স্বপন

ময়মনসিংহ সিটিসহ স্থানীয় ভোটে ১৬২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ঢাকা: আসন্ন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ১৬২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে নির্বাচন কমিশন (ইসি)।

এরই মধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

সংস্থাটির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা পাঠানো হয়েছে।

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটির সাধারণ নির্বাচন, কুমিল্লার মেয়র পদে উপ-নির্বাচন, পটুয়াখালী, বকশিগঞ্জ ও আমতলী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ত্রিশাল, মুন্সিগঞ্জ ও শিবগঞ্জ পৌরসার মেয়র পদে উপ-নির্বাচনসহ বিভিন্ন পৌরসভা ও সিটির ওয়ার্ড পর্যায়ের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রে ময়মনসিংহ সিটি নির্বাচনে ৪৪ জন, কুমিল্লার ভোটে ৩৬ জন, পৌরসভাগুলোর সাধারণ ও উপ-নির্বাচনে ১২ জন করে এবং বিভিন্ন ওয়ার্ডের উপ-নির্বাচনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রে ভোটের পরেরদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নির্দেশনায় বলা হয়েছে, ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে উপনির্বাচন, ৩টি পৌরসভা সাধারণ নির্বাচনসহ কয়েকটি সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট আইন, ২০০৯, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী নির্বাচনি অপরাধ রোধ, বিজিবির স্ট্রাইকিং ফোর্সের সাথে দায়িত্বপালন ও আইনশৃঙ্খলা রক্ষার নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখের পর হতে ভোটগ্রহণের পরের দিন পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সদয় নির্দেশনা প্রদান করেছেন।

এছাড়া নির্বাচনি এলাকায় নিয়োজিতব্য মোবাইল/স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি মোবাইল টিম আকারে দায়িত্ব পালন করে।

প্রতিটি মোবাইল টিমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন হবে। তবে স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটকেন্দ্রের সংখ্যা, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিবেচনায় এবং বাস্তবতার নিরিখে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা কমানো-বাড়ানো হলে তদানুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন হতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD