1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শনিবার সকালে প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আমার দল বলতে কিছু নেই, এটা তারেক সাহেবের দল: রুমিন ফারহানা নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন রেফাত আহমেদ আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’ জামায়াতের উত্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য মির্জা ফখরুলের জয়ের পরদিনই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা ধামরাইয়ে সব কেন্দ্রে বিজয়ী বিএনপি প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ৩জনের জামানত বাজেয়াপ্ত মদনে ওসির বাসায় ডাকাতি দস্যুতার মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে বিএনপি ৪টি, জামায়াত ১টি আসনে বিজয় গাজীপুর-১ পৌর মেয়র থেকে মজিবুর রহমান হলেন সংসদ সদস্য

গাজীপুর-১ পৌর মেয়র থেকে মজিবুর রহমান হলেন সংসদ সদস্য

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ছাত্ররাজনীতি মাধ্যমে বিএনপির সঙ্গে যাত্রা। একসময় গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পান। মানুষের আস্থা অর্জন করে পরবর্তী সময়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। একবার নয়, টানা তিনবার কালিয়াকৈর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে ‘মেয়র মজিবুর’ নামে পরিচিতি পান। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হয়েছেন তিনি।

শুক্রবার ভোরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বেসরকারিভাবে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমানকে নির্বাচিত ঘোষণা করেন। তিনি ২ লাখ ৮ হাজার ৬৮৮টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহ্ আলম বকশী ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন।

মজিবুর রহমান বলেন, ‘দল আমার ওপর আস্থা রেখে আমাকে গাজীপুর-১ আসন থেকে মনোনয়ন দিয়েছে। আমি সেই আস্থা রেখেছি। এই জয় শুধু আমার একার নয়; এই জয় গাজীপুর-১ আসনের কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসান এলাকাবাসীর। পৌরবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা কখনো ভুলব না। এখন আমার দায়িত্ব আরও বেড়েছে। জাতীয় পর্যায়ে থেকে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে চাই।’

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন মাঠে কাজ করা নেতাদের প্রতি ভোটারদের আস্থা তুলনামূলক বেশি থাকে। বিশেষ করে শিল্পাঞ্চল ও দ্রুত নগরায়ণশীল এলাকায় অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ। কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর ও আশপাশের এলাকার ভোটাররা মনে করছেন, পৌর মেয়র হিসেবে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তা সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে কাজে লাগবেন।

সুত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান  বলেন, ‘মেয়র মজিবুরকে আমরা অনেক দিন ধরেই কাছে পেয়েছি। কোনো সমস্যা হলে সরাসরি কথা বলা যেত। এই সরাসরি যোগাযোগের রাজনীতি তাঁকে জনপ্রতিনিধি হিসেবে আমরা অত্যান্ত আনন্দিত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD