1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সুশীল সমাজের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

ঢাকা:  সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভের বাসভবনে এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, সাংবাদিক জিল্লুর রহমান, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. আমেনা মহসিন, মানবাধিকারকর্মী শিরিন হক প্রমুখ।

বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায়  জানায়, সুশীল সমাজ একটি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে সুশীল সমাজের সাহসী মতামত জেনে ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের সঙ্গে দেখা করে আমরা খুবই আনন্দিত। আমরা গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে তৎপর থাকব। আমরা বাংলাদেশ সরকারকেও তা করার আহ্বান জানাই।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লাউবেখার। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও ইউএসএআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার।

উল্লেখ্য, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসেন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD