1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম গ্রেপ্তার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার ১২ শিক্ষার্থী পেলো ফুল শিক্ষাবৃত্তি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় কুমিল্লামুখি দীর্ঘ ৬ কিলোমিটার যানজট

আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তঃজেলা গরু চুরি, ডাকাতি ও মাদক মামলার ৯টি চাঞ্চল্যকর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল করিম (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কৈনপুরা এলাকা থেকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই শিমুল চন্দ্র দাস ও এএসআই মো. নুরুল আফছার।

গ্রেপ্তার আব্দুল করিম উপজেলার চাতুরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আনোয়ারা থানাসহ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা, কুমিল্লার চান্দিনা উপজেলা, চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও ফটিকছড়ি উপজেলা এবং নগরীর কর্ণফুলি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, একজন চিহ্নিত গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD