
পবিত্র মাহে রমজানের ৩য় দিনে মানবিক উদ্যোগের অংশ হিসেবে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আশুলিয়া এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে মাছ বিতরণ করা হয়েছে।

এ মহৎ কর্মসূচির আয়োজন করেন জিয়া সাইবার ফোর্স আশুলিয়া থানা শাখা-এর আহ্বায়ক সদস্য মোঃ দেলোয়ার মীর।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকার দুস্থ, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে মাছ বিতরণ করা হয়, যা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় মোঃ দেলোয়ার মীর বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি।”
তিনি আরও জানান, জিয়া সাইবার ফোর্স আশুলিয়া থানা শাখার পক্ষ থেকে ভবিষ্যতেও খাদ্য বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ ধরনের উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। স্থানীয়রা জানান, রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন সহায়তা গরীব মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে আসে এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।