1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে জলদস্যু হামলা গুলিবিদ্ধ মাঝিসহ আহত ৩০ মদনে যৌথ বাহিনীর হাতে অস্ত্র সহ রাজিব নামের এক যুবক আটক ফুলবাড়ী ইফতি ফ্লাওয়ার মিলে সন্ত্রসী হামলা, ২০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ নাগেশ্বরীতে শতাধিক দরিদ্র পরিবার পেলো রমজানের খাদ্য সামগ্রী ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২ মানিকগঞ্জে ছেলের দেওয়া আগুেন অগ্নিদগ্ধ, পিতা-পুত্রের মৃত্যু স্বল্পমূল্যে ইফতার সামগ্রী, পাশে দাঁড়ালো বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে যৌথ অভিযান অস্ত্র মামলা ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার

বঙ্গোপসাগরে জলদস্যু হামলা গুলিবিদ্ধ মাঝিসহ আহত ৩০

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বঙ্গোপসাগরে সেহরির সময় জলদস্যুর হামলায় তিনটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়েছে।
এ ঘটনায় মনি নামের এক মাঝি গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন মাঝিমাল্লা আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেহরির সময় সাগরে মাছ ধরারত তিনটি ফিশিং বোটে জলদস্যুরা অতর্কিত হামলা চালায়।
এ সময় তারা মাছ ও জাল লুট করে নেয় এবং দুটি বোটের ইঞ্জিন খুলে নিয়ে যায়। একটি বোট সকালে উপকূলে ফিরতে সক্ষম হলেও অপর দুটি বোট টেনে উপকূলে আনা হচ্ছে। হামলায় তিন বোটের মাঝিমাল্লারা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
মাঝিমাল্লাদের ভাষ্য, হামলাকারীরা বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার জলদস্যু চক্রের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুলিবিদ্ধ মাঝি মনিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঙ্গু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইছার জানান, বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় জলদস্যু হামলায় আনোয়ারা উপজেলার তিনটি ফিশিং বোটের মাঝিমাল্লারা আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD