1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ধামরাইয়ে মাদক বিরোধী অভিযানে ৩জনের জেল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন ধামরাই থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের  মাধ্যমে ৭দিনের জেল ও একশত টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭মার্চ) দিনগত রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার নওগাঁও ও চাপিল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন,  নওগাঁও ও চাপিল গ্রামের লাল মিয়া, মুন্নাফ খান ও শাহাদাত হোসেন। মাদকের সাথে জরিত থাকায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০০টাকা জরিমানা ও  ৭দিনের জেল দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি।
 ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই বিপুল, এসআই গোলাম মোস্তফা এসআই আব্দুল সালামসহ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে অংশ নেয়।
এই বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD