
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে আশুলিয়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) ২১শে রমজান আশুলিয়া সাংবাদিক ক্লাবের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আশুলিয়া সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এমন আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।