
সাভার (ঢাকা) প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে ধামসোনা ইউনিয়নের দরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার (১২ মার্চ) ধামসোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলা কৃষি অফিস মোহাইমিনুল ইসলাম।
এছাড়া আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উক্ত কার্যক্রমে মোট ৯৭৩টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
ধামসোনা ইউনিয়নের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন জানান, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে ঈদে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, যা তাদের জন্য বিশেষ সহায়ক হিসেবে বিবেচিত।
উপজেলা প্রশাসন, আশুলিয়া, সাভার সার্বিকভাবে এই কার্যক্রমে সহযোগিতা করেছে। বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।