1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তাবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা ছেলের হামলায় পরকীয়ায় আসক্ত বাবা হাসপাতালে অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসহায় ও প্রতিবন্ধি চার পরিবারের পাশে সাবেক এমপি বিলকিস ইসলাম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ৪ পরিবারের পাশে নগদ অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলাম।
শনিবার (১৪ মার্চ) সারাদিন ব‍্যাপী অসহায় পরিবার গুলোর পাশে নগদ অর্থ বিতরণ করেন।
উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়া পাড়া  গ্রামের শরিফা বেগমের ৭ সদস‍্যের একটি কর্মহীন পরিবারে দুই বান্ডিল একপিচ ঢেউটিন নিয়ে সাহায‍্য করেন।
বাহাগিলি ইউনিয়নের ঠিকরীপাড়ার যে পরিবারের সবাই প্রতিবন্ধী শীর্ষক সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি বিলকিস ইসলাম’র দৃষ্টিগোচড়ে আসার পর সেখানে নগদ অর্থ প্রদান করেন। এ সময় তাদের দুর্দশার কথা শুনে আবেগে ভেঙ্গে পড়েন । গ্রামের শত শত মানুষের সামনে তিনি বলেন ভবিষতে ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।এ ছাড়া ও পুটিমারী ইউনিয়নের উঃ কালিকাপুর শাহপাড়া গ্রামে মৃত‍্য ছকি মুদ্দিনের ছেলে দীর্ঘদিন যাবৎ কোমড়ের ব‍্যথাজনিত অসুস্থ‍্য মুক্তার আলীকে  একটি চার্জার ভ্যানগাড়ি দিয়ে সহায়তা  করেন। একই দিনে বিকালে চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী কামারপাড়ার আশ্রয়হীন স্বামী পরিত‍্যক্ত রেখা রানীকে একটি নতুন টীনের ঘর নির্মাণ করে দেন। এ সময় রেখা রানী নতুন ঘর পেয়ে বাধঁভাঙ্গা খুশী হয়।
অপর দিকে সৈয়দপুরে একজন ক‍্যান্সার ও একজন কিডনী রোগী কে ও আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধি পরিবার গুলোকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং ভবিষৎ এ তাদের পাশে থাকার আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত  ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক,  উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD