1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

আমতলীতে জমজমাট ঈদবাজার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে জমজমাট ঈদ বাজার। শিশু, নারী-পুরুষের পদচারনায় সরগরম বিপণি বিতানগুলো। ইন্ডিয়ান-পাকিস্তানী জিমিচু কাপড়ের পোশাকের কদর বেশী। ক্রেতারা এ কাপড়ের থ্রি পিস ও শাড়ী বেশী ক্রয় করছে। ক্রেতারা তাদের পছন্দ মত জামা-জুতা পোশাক-প্রসাধনী ইত্যাদি ঈদপন্য কিনে নিচ্ছেন। তবে গত বছরের তুলনায় এ বছর বিক্রি বেশী। এতে খুশি ব্যবসায়ীরা।

জানাগেছে, পবিত্র ঈদ-উল ফিতরের আর মাত্র ৫ দিন বাকী। ঈদ যতই ঘনিয়ে আসছে মানুষ ততই বাজারমুখী হচ্ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ বাজারে ইন্ডিয়ান ও পাকিস্তানী জিমিচু কাপড়েরর পোশাকের চাহিদা বেশী। এছাড়া পোশাক তৈরিতে ব্যস্ত টেইলার্স কারিগড়রা। রাত জেগে কাজ করছেন তারা। গত বছরের চেয়ে এ বছর পোশাক তৈরি বেশী বলে দাবী করেন টেইলার্স মোঃ জাফর মিয়া। গত বছরের তুলনায় এ বছর ঈদ বাজারে বিক্রি বেশী বলে জানান আকন বস্ত্রালয়ের মালিক কামাল আকন।

ক্রেতা রাশিমুল হক রিমন বলেন এ বছর পোশাকের ধরন বদলে গেছে এবং দামও একটু বেশী। পাকিস্তানী পাঞ্জাবী ক্রয় করেছি।
নারী ক্রেতা আফসানা মিনি রাইহান বলেন, পাকিস্তানী ও ভারতীয় জিমিচু কাপড়ের থ্রি পিস ক্রয় করেছি। এ কাপড়ের পোশাক বেশী মানুষ পছন্দ করে।

নারী ক্রেতা রুবাইয়া আক্তার, সুমাইয়া আক্তার বলেন, পোশাকের দাম একটু বেশী হলেও চাহিদামত মালামাল পাওয়া যায়। রবিবার আমতলী পৌর শহরের সুলভ বস্ত্রালয়, নিউ মাতৃছোয়া বস্ত্রালয়, আকন বস্ত্রালয়, মদনমোহন বস্ত্রালয়, সিরাজ উদ্দিন বস্ত্রালয়,ইসলামিয়া বস্ত্রালয় ও মাসফি চয়েজ হাউস ঘুরে দেখা ক্রেতাদের উপচে পড়া ভীর। নারী ও পুরুষরা মিলে পছন্দের পোশাক ক্রয় করছেন। এ সকল বিপণি বিতানগুলোতে পাকিস্তানী ও ভারতীয় জিমিচু পোশাক বেশী বিক্রি হচ্ছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ঈদকে সামনে রেখে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে মানুষের বাড়ী ফিরে যেতে যেন সমস্যা না হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD