1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আজকের প্রতিদিন’ ফেসবুক পেইজে ১ লাখ ২০ হাজার অনুসারী পূর্ণ সরাইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা জলঢাকায় পাম্পে তেলের তীব্র সংকট, খোলাবাজারে চড়া দামে তেল বিক্রি মদনে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ প্রতিপক্ষের পাথরের আঘাতে একজন নিহত ঈদে ভ্রমণপিপাসুদের টানে নতুন রূপে ঠাকুরগাঁওয়ের পার্ক ও পর্যটন কেন্দ্রগুলো আজকের প্রতিদিনের সম্পাদক খোকন হাওলাদারের ঈদ বার্তা সুবিধাবঞ্চিতদের মাঝে ‘প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা’র ঈদ উপহার বিতরণ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আশুলিয়ার জামগড়ায় শপিং কমপ্লেক্স পরিদর্শন, ঈদ উপহার বিতরণে এমপি সালাউদ্দিন বাবু

সুবিধাবঞ্চিতদের মাঝে ‘প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা’র ঈদ উপহার বিতরণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জামালপুরে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা’।

আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের কৃতি সন্তান ও সমাজসেবক বখতিয়ার স্বপন, যিনি অসহায় মানুষের হাতে সরাসরি উপহার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব বাবুল, হযরত, নবীন এবং রাব্বি।

সংগঠন সূত্রে জানা গেছে, এই মানবিক সহায়তা কার্যক্রম বর্তমানে সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলায় চলমান। স্থানীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য ও শুভানুধ্যায়ী মেরিনার হান্নান খান, এস এম জাকির হোসাইন, মোস্তাফিজুর রহমান, হাবিবুল্লাহ আকন্দ, মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ এবং ফারিয়া ইসলাম ঝুমু এ কার্যক্রমকে সফল করতে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেছেন।

বক্তারা বলেন, “ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং সবার। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষ এগিয়ে এলে কোনো পরিবারই আনন্দ থেকে বঞ্চিত হবে না। প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা সবসময় আর্তমানবতার সেবায় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।”

উল্লেখ্য, সংগঠনের এই ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও নগদ অর্থ, এবং ধাপে ধাপে জেলার অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD