
আজকের প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোকন হাওলাদার দেশের মানুষকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, “ঈদ হলো আনন্দ, মিলন ও সহমর্মিতার প্রতীক। এই পবিত্র দিনে আমরা পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করি এবং মানবিক মূল্যবোধের চর্চা করি।”
খোকন হাওলাদার আরও বলেন, “সমাজের সব শ্রেণির মানুষ যাতে শান্তি ও সমৃদ্ধির সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেই প্রার্থনা করি। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, উৎসবকে শুধুমাত্র আনন্দের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে সামাজিক সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে উদযাপন করতে। খোকন হাওলাদার আশা প্রকাশ করেছেন, আসন্ন ঈদ যেন দেশের মানুষের জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে।