1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ঝুঁকি ও আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক তিতাসে বসন্তকালীন দুর্গাপূজা পরিদর্শনে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া উজিরপুরে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা, বর্ণাঢ্য আয়োজন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুলের মায়ের দাফন সম্পন্ন আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসের ছায়া, অভিযুক্ত আ.লীগের রাজনৈতিক নেতা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:) নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

মদনে গরু দিয়া ধান খাওয়ার দ্বন্দ্বে বাচ্চু মিয়া নামের এক কৃষককে পিটিয়ে হত্যা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় গরু দিয়ে ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু মিয়া (৬৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার আটমাখনা গ্রামের পিছনের হাওরে বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটেছে।
নিহত বাচ্চু তালুকদার (৬৫) উপজেলা নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়। আটমাখনা গ্রামের পেছনে  হাওরে বন্ধকি জমিতে বোরো ধান আবাদ করেন নায়েকপুর পূর্ব পাড়া গ্রামের বাচ্চু তালুকদার।
কয়েক দিন ধরে পাশের আটমাখনা গ্রাম থেকে গরু এসে তার জমির ধান খেয়ে ক্ষতি করে আসছিল। বিষয়টি ওই গ্রামের লোকজনকে কয়েকবার জানান কৃষক বাচ্চু মিয়া, তবে এতে কোনো কাজ হয়নি নিয়মিত গরু দিয়ে ধানের জমি ক্ষতি করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকালে কৃষক বাচ্চু মিয়া জমিতে গিয়ে দেখেন, তার ধান ক্ষেত গরু খেয়ে তছনছ করে রেখেছে। বিষয়টি নিয়ে আটমাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুল ইসলাম (আতিকুল) (৪৫) সঙ্গে কৃষক বাচ্চু মিয়ার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আটমাখনা গ্রামের কুল ইসলাম (আতিকুল) উত্তেজিত হয়ে লাঠি দিয়ে কৃষক বাচ্চু মিয়া কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই কৃষক বাচ্চু মিয়া নিহত হয়।
এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন,  ঘটনাস্থল থেকে নিহতের লাশ  নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে  প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD